রবিবার, ১২:০১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিচারকের ছেলে হত্যায় লিমন মিয়া দ্বিতীয় দফায় রিমান্ডে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যা মামলার আসামি লিমন মিয়াকে (৩৪) দ্বিতীয় দফায় ফের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫–এ লিমনকে হাজির করে তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. আশিকুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, আসামি লিমন মিয়ার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আদালতের কৌঁসুলি আলী আশরাফ মাসুম। প্রায় পাঁচ মিনিটের সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আব্দুর রফিক জানান, আলোচিত এ মামলায় লিমনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ নভেম্বর রাজশাহী নগরীর ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার হন তার ছেলে তাওসিফ রহমান। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) আহত হন। তবে আহত অবস্থায় অভিযুক্ত লিমন মিয়াকে আটক করে পুলিশ। পরের দিন বিচারক আব্দুর রহমান নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com