শুক্রবার, ০১:০০ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

ঢাবি এখনো ফ্যাসিবাদের হাত থেকে নিরাপদ না: রাশেদ খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়নি। দীর্ঘ ১৬ বছরে যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছে, তার ৯০ শতাংশ এখনো বহাল তবিয়তে রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাশেদ খান নিজের ফেসবুক আইডিতে এমন কথা বলেন।

গণঅধিকার পরিষদ নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ফ্যাসিবাদের দোসর হয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, তাদের চাকরিচ্যুত করা উচিত।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অনুষদ ও বিভাগে ছাত্রলীগের ক্যাডারদের যেসব নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলোও বাতিল করার দাবি জানান তিনি।

সাবেক এই ছাত্রনেতার মতে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদের শিকড় অটুট আছে। তিনি বলেন, ফ্যাসিবাদকে লালন করে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের বয়ান জনগণের সঙ্গে প্রতারণার শামিল। গত ১৫ মাসে ফ্যাসিবাদ তাড়ানোর নামে জনগণের সঙ্গে এভাবেই প্রতারণা করা হয়েছে।

রাশেদ খান মনে করেন, প্রকৃত সংস্কার ও জবাবদিহি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদের প্রভাবমুক্ত করা সম্ভব নয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক। পরবর্তীতে ফ্যাসিবাদের দোসর কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করার দাবিতে ভিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com