সোমবার, ০৩:১৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

খেলা হাসপাতাল ছাড়লেও ঘাড়ের চোটে অনিশ্চিত গিল, দুশ্চিন্তায় ভারত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

কলকাতার ইডেনে তিন দিনেই পরিসমাপ্তি টেস্টের। তবে এখানেই থেমে নেই গল্প। ম্যাচ শেষ হলেও শহর ছাড়ছে না ভারত বা দক্ষিণ আফ্রিকা—টেস্টের নির্ধারিত পঞ্চম দিনে, অর্থাৎ মঙ্গলবার(১১ নভেম্বর) ভারতীয়দের অনুশীলন সেশন ঠিক হয়ে আছে ইডেনেই। কিন্তু সেখানে শুভমান গিলের উপস্থিতি প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

টেস্টের মাঝপথে ঘাড়ের সমস্যায় মাঠ ছাড়তে বাধ্য হওয়া গিল হাসপাতাল থেকে ফিরেছেন টিম হোটেলে। তবে স্বস্তি এখনও পুরো নয়। সামনে গুয়াহাটি টেস্ট—আর সেই ম্যাচে অধিনায়ককে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা কাটছে না দলের ভেতরে।

বুধবার সকালে গুয়াহতিগামী হবে ভারতীয় শিবির। কিন্তু সতীর্থদের সঙ্গে গিলের যাওয়া নিয়েও বড় প্রশ্ন। ঘাড়ের ইনজুরিতে সাধারণত বাণিজ্যিক ফ্লাইটে না ওঠারই পরামর্শ থাকে, ফলে তার সফর নিয়েও অনিশ্চয়তা বাড়ছে।

এই অনুপস্থিতিরই বড় মূল্য দিতে হয়েছে ভারতকে কলকাতায়। দ্বিতীয় দিনের শুরুতেই মাত্র তিন বলের মাথায় মাঠ ছাড়েন অধিনায়ক গিল। এরপর আর কোনো ইনিংসেই তাকে ব্যাট হাতে নামতে দেখা যায়নি। প্রথম ইনিংসে ১৮৯ রানে ৩০ রানের লিড পেলেও, শেষ ইনিংসে ১২৪ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ভারত গুটিয়ে যায় মাত্র ৩০ রানে।

ম্যাচের পর কোচ গৌতাম গাম্ভির স্পষ্টই বলেছেন—গিলের অনুপস্থিতি ব্যাটিংয়ে বড় ক্ষতি করেছে। তবে গুয়াহাটিতে তাকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি তিনিও। শুধু জানিয়েছেন, নিয়মিত পরীক্ষা-নীরিক্ষার পরই জানা যাবে চূড়ান্ত অবস্থাটা কী।

গিল যদি শেষ পর্যন্ত মাঠে নামতে না পারেন, তবে ভারতকে নেতৃত্ব দেবেন রিশাভ পান্ত। একাদশে জায়গা পেতে পারেন সাই সুদার্শন; কলকাতায় বাদ পড়ায় যাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সুযোগ মিলতে পারে দেবদূত পাডিক্কালকেও।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘাড়ের চোটেই খেলতে পারেননি গিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com