বুধবার, ০২:২৮ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আ.লীগ ঠেকাতে মাঠে নেমেছে জামায়াত-শিবির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত

কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে ভোর থেকেই অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফজরের নামাজের পরপরই তাদেরকে শহরের বিভিন্ন পয়েন্টে জড়ো হতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিবিরের বড় ধরনের জমায়েতের খবর পাওয়া গেছে।

জানা গেছে, মিরপুর মাজার রোড, ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় মিছিল করেছে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, শাহবাগ, রামপুরা, মহাখালী, গাবতলী, মিরপুর-১০, ধানমন্ডি-৩২, সায়েন্স ল্যাব, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোডসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নাশকতা ও আগুন–সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

এদিকে রামপুরা ও উত্তরার চারটি পয়েন্টে অবস্থান নিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ ছাড়া ঢাকা–১১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজার এলাকায় দলটির কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে নানা স্লোগান দেয়।

এর আগে বুধবার রাতে আওয়ামী লীগের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর গুলশানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে গুলশান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে এ মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা–১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

একই দিন আওয়ামী লীগের নাশকতা ও আগুন–সন্ত্রাস প্রতিরোধে সারা দেশের নেতাকর্মীদের মাঠে থাকার ঘোষণা দেয় আট দলীয় জোট। এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় আট দলের নেতারা সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী সব দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com