মঙ্গলবার, ০৮:১৭ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা আইসিসির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

সবশেষ নারী বিশ্বকাপের সফল আয়োজনের পর সেই ধারাবাহিকতা বজায় রাখতে সামনে আগামী আসরে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, ২০২৯ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল।

আইসিসি জানায়, নারী ক্রিকেটের বিকাশ ও বিশ্বব্যাপী প্রসার বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে আইসিসি প্রথম এই পরিকল্পনার ঘোষণা দিয়েছিল, আর এখন সেটিই বাস্তব রূপ পেতে যাচ্ছে।

২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ আটটি দল অংশ নিয়েছে। সর্বশেষ (২০২৫) বিশ্বকাপে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হলেও, ২০২৯ সালের আসরে থাকবে ৪৮টি ম্যাচ, যেখানে ১০টি দল মুখোমুখি হবে।

এ ছাড়া, আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়ছে দলের সংখ্যা। আগামী সংস্করণে অংশ নেবে ১২টি দল, যেখানে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টে খেলেছে ১০ দল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com