মঙ্গলবার, ০৮:২২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিপিএলের দলগুলোর নাম জানাল বিসিবি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরের জন্য দলগুলোর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের মৌসুমে পাঁচটি দল অংশ নেবে, যাদের মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজি নতুন নামে মাঠে নামছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করা হয়।

ঢাকা ও রংপুর দল তাদের পুরোনো নামেই থাকছে-ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। বিপিএলের ইতিহাসে একমাত্র দল হিসেবে রংপুর রাইডার্স এখনও পর্যন্ত কখনও নাম পরিবর্তন করেনি।

অন্যদিকে, নতুন নামে আসছে তিন ফ্র্যাঞ্চাইজি-চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স।

চট্টগ্রামের দলটি অতীতে ভিন্ন মালিকানায় খেলেছে চট্টগ্রাম কিংস, চট্টগ্রাম ভাইকিংস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে। এবারের মৌসুমে দলটির মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস।

রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি এবার পরিচালনা করবে নাবিল গ্রুপ। এর আগে বিপিএলে রাজশাহীর প্রতিনিধিত্ব করেছে দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস ও দুর্বার রাজশাহী নামে দলগুলো।

সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম বদলেছে সবচেয়ে বেশি বার-এতদিন তারা খেলেছে সিলেট রয়্যালস, সিলেট সুপার স্টার্স, সিলেট সিক্সার্স, সিলেট থান্ডার, সিলেট সানরাইজার্স ও সিলেট স্ট্রাইকার্স নামে। এবার নতুন রূপে দেখা যাবে সিলেট টাইটান্সকে।

ঢাকার দলটিও বিপিএলে সবচেয়ে বেশি নাম পরিবর্তনের সাক্ষী-ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, ঢাকা ডমিনেটর্স ও দুর্দান্ত ঢাকা হয়ে শেষ আসরে আত্মপ্রকাশ করেছিল ঢাকা ক্যাপিটালস নামে।

এবারের বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। দুই দফা যাচাই-বাছাই শেষে আর্থিক সক্ষমতা ও বিভিন্ন মানদণ্ডে উত্তীর্ণ হয়ে পাঁচটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে।

বিসিবি আগামী ১৯ ডিসেম্বর থেকে দ্বাদশ বিপিএল শুরু করার পরিকল্পনা করছে। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে ১৭ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com