মঙ্গলবার, ০৮:২৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীলংকা-আফগানিস্তানের রাইজিংস স্টারস দলে তারকাদের ছড়াছড়ি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

চলতি বছরের ১৪ থেকে ২৩ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠেয় রাইজিং স্টারস এশিয়া কাপ উপলক্ষে দল ঘোষণা করেছে আফগানিস্তান ও শ্রীলংকা। দুই দলেই দেখা গেছে জাতীয় দলে খেলেছেন, এমন তারকাদের ছড়াছড়ি।

গত বছরের মতো এবারও আফগানিস্তান দলকে (আফগান আবদালিয়ান) নেতৃত্ব দেবেন দরবেশ রাসুলী। সবমিলিয়ে আগের আসরের ১০ জন খেলোয়াড়কে এবারও রেখে দিয়েছে আফগানিস্তান। এর মধ্যে আছেন- সেদিকুল্লাহ আতাল, এএম গাজানফার, বিলাল সামি, জুবাইদ আকবরী, মোহাম্মদ ইসহাক, কাইস আহমেদ এবং নাঙ্গিয়াল খারোতি।

সম্প্রতি টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই অংশ নেওয়া ফাস্ট বোলার আবদুল্লাহ আহমেদজাইকে রাইজিং স্টারস এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

টুর্নামেন্টে পুল ‘বি’তে আছে আফগানিস্তান। এই পুলের অন্য দলগুলো হলো- শ্রীলঙ্কা এ, বাংলাদেশ এ এবং চীনা হংকং। যেখানে গ্রুপ ‘বি’তে রয়েছে ভারত, ওমান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। আফগান দলের অভিযান ১৫ নভেম্বর শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে শুরু হবে, এরপর ১৭ নভেম্বর বাংলাদেশ এ দলের বিপক্ষে এবং ১৯ নভেম্বর চীনের হংকংয়ের বিপক্ষে।

আফগানিস্তানের স্কোয়াড: দরবেশ রাসুলি (অধিনায়ক), সেদিকুল্লাহ আতাল (সহ-অধিনায়ক), নূর রহমান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), জুবায়েদ আকবরী, ইমরান মীর, রহমানুল্লাহ জাদরান, ইজাজ আহমদ আহমদজাই, নাঙ্গিয়াল খারোতি, ফরমানুল্লাহ সাফি, কায়েস আহমদ, এএম গজানফার, বিলাল সামি, আবদুল্লাহ আহমদজাই এবং ফরিদুন দাউদজাই।

রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, সিদ্দিকুল্লাহ পাচা, ইয়ামা আরব।

এদিকে, রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেলালাগে। এই দলে লেগ-স্পিনার বিজয়কান্ত বিয়াসকান্ত ও সাহান আরাচ্চিগে, অলরাউন্ডার মিলান রথনায়েকে ও রমেশ মেন্ডিস, টপ-অর্ডার ব্যাটসম্যান নুওয়ানিদু ফার্নান্দো ও নিশান মাদুষ্কা এবং পেসার প্রমোদ মাদুষানের মতো ক্রিকেটাররা আছেন।

শ্রীলঙ্কা দলে ডাক পাওয়া ২০ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার ভিশেন হালামবাগেকেও দলে রাখা হয়েছে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলেছিলেন রমেশ মেন্ডিস।

শ্রীলঙ্কা স্কোয়াড: ডুনিথ ভেলালাগে (অধিনায়ক), ভিশেন হালাম্বাগে, নিশান মাদুশকা (উইকেটরক্ষক), নুওয়ানিদু ফার্নান্দো, লাসিথ ক্রুসপুলে, রমেশ মেন্ডিস, কাবিন্দু ডি লিভেরা, সাহান আরাচিগে, আহান বিক্রমাসিঙ্গে, গার্মাসিং, গার্মাসিং, আই. উইজেসুন্দরা, মিলন রথনায়েকে, ভি ভিয়াসকান্ত ও ট্রাভিন ম্যাথিউ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com