মঙ্গলবার, ০৮:২৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির দুর্দান্ত জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

ফের জ্বলে উঠলেন আর্লিং হলান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে প্রথমার্ধেই দুটি গোল করে ম্যানচেস্টার সিটিকে জয়ে ফেরান এই নরওয়েজিয়ান তারকা।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।

শুরু থেকে দাপট ধরে রাখা স্বাগতিকদের প্রথম গোল আসে সপ্তদশ মিনিটে, যখন হলান্ড দলকে এগিয়ে নেন। আট মিনিট পর সমতা ফেরান বোর্নমাউথের টাইলার অ্যাডামস। তবে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়নি, ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হল্যান্ড। বিরতির হ্যাটট্রিকের দারুণ সুযোগ আসলেও সেটি মিস করেন হল্যান্ড। ৪৯ মিনিটে ডি বক্সের আগে ফাউলের শিকার হন ফিল ফোডেন। স্পটকিক নেন হল্যান্ড। ডোর্জে পেট্রোভিচ বলটি রুখে দেন।

১০ ম্যাচে ১৩ গোল নিয়ে এবারের লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে হল্যান্ড। এই মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৬ ম্যাচে তার গোলসংখ্যা পৌঁছেছে ২৬।

৬০তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন সিটির মিডফিল্ডার নিকো ও’রাইলি। বোর্নমাউথের দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে আলতো করে নিকো গঞ্জালেজের দিকে বল বাড়ান ফিল ফোডেন। এরপর ইংলিশ ডিফেন্ডার বক্সে ঢুকে বাঁ-পায়ের জোরালো শটের মাধ্যমে দলকে উচ্ছ্বাসে ভাসান।

এর মধ্য দিয়ে আট নম্বরে থেকে পাঁচ ধাপ এগিয়ে দুইয়ে উঠেছে সিটি। ১০ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৯। ২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com