মঙ্গলবার, ০৮:২৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ায় আইসিইউতে ভারতের শ্রেয়াস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন ভারতের শ্রেয়াস আইয়ার। তবে সিরিজের সময় মারাত্মক চোট পেয়েছেন তিনি। তাকে ভর্তি করা হয়েছে সিডনির একটি হাসপাতালে। এমনকি আইসিইউতেও নিতে হয়েছে এই মিডল অর্ডার ব্যাটারকে।

অবস্থা খারাপের দিকে যাওয়ায় ওয়ানডে সিরিজ শেষে ৩০ বছর বয়সী শ্রেয়াস ওয়ানডে দলের বাকি সদস্যদের সঙ্গে ভারতে ফিরতে পারেননি। ভারতের গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মেডিকেল পরীক্ষায় শ্রেয়াসের অভ্যন্তরীণ রক্তক্ষরণের তথ্য জানা গেছে। এর ফলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরিত করতে বাধ্য হন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত কয়েকদিন ধরে শ্রেয়াস আইসিইউতে আছেন। রিপোর্ট আসার পর, (শ্রেয়াসের) অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ে এবং তাকে দ্রুতই ভর্তি করতে হয়। সুস্থতার ওপর নির্ভর করে তাকে দুই থেকে সাত দিনের মতো পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা রক্তক্ষরণের কারণে হওয়া সংক্রমণ রোধ করতে চাচ্ছেন।’

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘দলের ডাক্তার এবং ফিজিও কোনো ঝুঁকি নেননি এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতি এখন স্থিতিশীল, তবে এটি মারাত্মক হতে পারত। সে শক্তপোক্ত ছেলে এবং শীঘ্রই সেরে উঠবে।’

সিরিজের শেষ ওয়ানডেতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে আহত হন শ্রেয়াস। পেছনের দিকে দৌঁড়ে গিয়ে ক্যাচ ধরতে যান তিনি। সফলভাবে ক্যাচটি তালুবন্দী করার পর তিনি পিছলে যান ও পাঁজরের খাঁচায় ব্যাপক আঘাত পান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com