মঙ্গলবার, ০৮:৫০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

ওয়ানডে সিরিজ জয়ের পর আজ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমটিতে খেলবে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। এই সিরিজ দিয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

আগামী বছর ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এই দুই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশের।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ চার সিরিজই জিতেছে টাইগাররা। শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডসের পর সর্বশেষ সিরিজে আফগানিস্তানকে হারায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ।

সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হারে তারা। তবে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। সাম্প্রতিক পারফরম্যান্স ও সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক লিটন দাস দলে ফেরায় উজ্জীবিত বাংলদেশ। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে সর্বশেষ এশিয়া কাপের শেষ দিকে এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন।

ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। টি-টোয়েন্টিতে সর্বশেষ ৭ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক লিটন।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে গুরুত্বসহকারে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘সত্যি বলতে, সামনের দুই সিরিজ আমাদের খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং হবে। এই দুই সিরিজে ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপে আমরা উপকৃত হব।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতলে জয়-হারের পরিসংখ্যানে ক্যারিবীয়দের সমান হবে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com