মঙ্গলবার, ০৮:২৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাফ অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

পাকিস্তানকে ছাড়াই ভারতের রাচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ কোনো পদক পায়নি। আজ শনিবার (২৫ অক্টোবর) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে একটি ব্রোঞ্জ পদক পেয়েছে।

৪গুনিতক ১০০ মিটার পুরুষ রিলেতে বাংলাদেশ পাচ দলের মধ্যে তৃতীয় হয়েছে। সাবেক দ্রুততম মানব মোঃ ইসমাইলের সাথে আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম দৌড়েছেন। তারা ৪০.৮৪ সেকেন্ড সময় নিয়েছেন। এই ইভেন্টে প্রথম হওয়া শ্রীলঙ্কার দৌড়বিদদের সময় ছিল ৩৯.৯৯। রৌপ্য পাওয়া ভারতের স্প্রিন্টারদের টাইমিং ৪০.৬৫ সেকেন্ড।

পুরুষ রিলের পরপরই ৪/১০০ মিটার মহিলা রিলে হয়েছে। ঐ ইভেন্টে বাংলাদেশ অল্পের জন্য পদক হারিয়েছে। ৪৮.২১ সেকেন্ড টাইমিংয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তৃতীয় হওয়া মালদ্বীপের সময় ৪৭.৭৯ সেকেন্ড।

প্রথম একশ মিটার বাংলাদেশের স্প্রিন্টার সবার আগেই ছিলেন। ব্যাটন পরিবর্তন করে পরের দুই ধাপে বাংলাদেশ পিছিয়ে পড়ে। বিশেষ করে শেষ ব্যাটন ছিল কয়েকবারের দ্রুততম মানবী শিরিন আক্তারের কাছে। তার ফিনিশিংয়ের উপরই মূলত বাংলাদেশের পদক নির্ভর ছিল। তিনি ব্যর্থ হওয়ায় বাংলাদেশ এই ইভেন্টে পদক পায়নি। 

আজ ৪০০ মিটার স্প্রিন্ট নারী, পুরুষ, হাই জাম্প, ডিসকাস থ্রো, ১১০ মিটার হার্ডেলস ইভেন্টের পদক নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ কোনো ইভেন্টেই পদক জিততে পারেনি। আগামীকাল লং জাম্প ও ৪/৪০০ মিটার নারী-পুরুষ স্প্রিন্ট ইভেন্ট রয়েছে বাংলাদেশের।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com