বুধবার, ০৭:২৩ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

তারেক রহমানের রাজনীতি নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসে আলোচনা সভা ও বইয়ের মোড়ক উন্মোচন শুক্রবার

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি নিয়ে আলোচনা সভা ও “সমসাময়িক বাংলাদেশে তারেক রহমানের রাজনীতি” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার (২৪ অক্টোবর ) লন্ডন সময় সন্ধাঃ ৬টায় যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সভাটির আলোচক প্যানেলে থাকবেন, বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন, বইটির লেখক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন। জানা গেছে, অনুষ্ঠানটি আয়োজন করেছেন অক্সফোর্ড- বাংলাদেশ সোসাইটি। উল্লেখ্য- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্র-ছাত্রীরাই অনুষ্ঠানটির মূল আয়োজক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com