বুধবার, ১২:৫৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কবিতা অচেনা প্রহর -শফিকুল ইসলাম

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩০৬ বার পঠিত

অচেনা প্রহর

____________ শফিকুল ইসলাম

কিছুই যেনো আগের মতো নেই
অচিন ভাষায় পড়ছি নতুন বই
ঠোঁটে খরা, চোখে জরা
কথাগুলো জ্যান্ত মরা
প্রাচীর ঘেরা প্রাচীন শহরেই।
কিছুই যেন আগের মতো নেই
শ্রাবণ পোড়ে, হারিয়ে ফেলে খেই
ব্যস্ত নগর ঘুমের ঘোরে
কেউ জানেনা কিসের তরে
যাচ্ছি উড়ে নিজের অজান্তেই।
কিছুই যেনো আগের মতো নেই
রাত জমে যায় বাদুড় ঝোলাতেই
দিন-দুপুরে রাত্রি জাগে
অন্যরকম স্বপ্ন মাগে
চলতি হাওয়া থামছে নিমিষেই।
কিছুই যেনো আগের মতো নেই
আমরা কেমন গিয়েছি বদলেই
যে যার মতো ছন্নছাড়া
সবার এখন নিজের পাড়া
নিজের কথা বলছি নিজেকেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com