শনিবার, ০৭:২০ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

ন্যাশনাল গার্ড পাঠানোর প্রতিবাদে পোর্টল্যান্ডে নগ্ন সাইকেল র‌্যালি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নগ্ন অবস্থায় সাইকেল র‌্যালি বের করেছেন বিক্ষোভকারীরা। এমনই এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে।

রবিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে শত শত অংশগ্রহণকারী সম্পূর্ণ বা প্রায় নগ্ন অবস্থায় সাইকেল চালিয়ে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ান। আয়োজকেরা একে বলেছেন, এটি ছিল বার্ষিক ‘ওয়ার্ল্ড নেকেড বাইক রাইড’র একটি ‘জরুরি সংস্করণ’, যা প্রতিবছর গ্রীষ্মে আয়োজিত হলেও এবার আগেই আয়োজন করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে পোর্টল্যান্ডের অভিবাসন কার্যালয়ের সামনে প্রতিদিনই বড় বিক্ষোভ হচ্ছে। সেখানে অংশগ্রহণকারীরা রঙিন ও অদ্ভুত পোশাকে- যেমন: ফুলানো ব্যাঙ, ইউনিকর্ন, অ্যাক্সোলটল, আর কলার পোশাক পরে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হচ্ছেন, যারা প্রায়ই টিয়ার গ্যাস ও পিপার বল ব্যবহার করে বিক্ষোভ দমন করছে।

আয়োজকেরা জানান, নগ্ন সাইকেল রাইডের মূল উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। তাদের ভাষায়, ‘শরীর দেখানো নয়, বরং রাষ্ট্রীয় দমননীতির বিরুদ্ধে কণ্ঠ তোলাই ছিল এই রাইডের বার্তা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com