সোমবার, ১২:৫৭ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

নতুন ভূমিকায় শুভশ্রী গাঙ্গুলী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বিভিন্ন চরিত্রে উপস্থাপন করছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

পুরোদস্তুর বাণিজ্যিক ছবির গণ্ডি পেরিয়ে তিনি এখন অন্য ধারার গল্প ও চরিত্রে মনোনিবেশ করেছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বারবারই দর্শকদের মন জয় করেছেন তিনি।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর হাত ধরে ওটিটি দুনিয়ায় শুভশ্রীর হাতেখড়ি হয়েছিল। সেই সিরিজে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়।

ফের একবার তাকে দর্শক নতুন ভূমিকায় দেখবেন ওয়েব সিরিজে, যার নাম ‘অনুসন্ধান’।

অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে শুভশ্রীকে দেখা যাবে এক সাংবাদিকের চরিত্রে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির মুক্তির তারিখ। আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে শুভশ্রী অভিনীত এই নতুন সিরিজ।

সিরিজের গল্প আবর্তিত হয়েছে জেলের মহিলা বন্দিদের সঙ্গে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনার কিনারা নিয়ে। শুভশ্রী অভিনীত চরিত্রটি প্রধানত এমন এক রহস্যের উদঘাটন করবে, যেখানে কোনও পুরুষের উপস্থিতি না থাকা সত্ত্বেও জেলের মহিলা বন্দিরা কীভাবে গর্ভবতী হয়ে পড়ছেন।

এই কঠিন ও স্পর্শকাতর রহস্যের জট খুলতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে।

শুভশ্রী ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপধ্যায় প্রমুখ। দীর্ঘ বিরতির পর এই সিরিজের হাত ধরে অভিনয়ে ফিরছেন অরিত্র দত্ত বণিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com