সোমবার, ০৪:৩৫ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

খেলাধুলা দারুণ জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলছে আর্জেন্টিনার। মাহের কারিজো ও মাতেও সিলভেত্তির গোলের সুবাদে আলবিসেলেস্তেরা মেক্সিকোকে কোয়ার্টার ফাইনালে ২–০ গোলে হারিয়ে ২০০৭ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে।

চিলিতে অনুষ্ঠিত আসরে ম্যাচের প্রথম গোলটি আসে মাহের কারিজোর পা থেকে। মেক্সিকোর গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল ঠেকিয়ে নিখুঁতভাবে জালে জড়ান তিনি। এরপর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে সারকোর জায়গায় নামা মাতেও সিলভেত্তি দারুণ দৃঢ়তায় বল দখল করে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন।

এদিকে দিয়েগো প্লাসেন্তের কোচিংয়ে দলটি আবারও মুগ্ধ করেছে তাদের গতিময় খেলা ও দলীয় সমন্বয়ে-যা পুরো টুর্নামেন্টজুড়ে তাদের সাফল্যের মূল চাবিকাঠি। এই জয়ে আর্জেন্টিনা টানা পাঁচ ম্যাচে জয়ের ধারায় রয়েছে এবং নিশ্চিত করেছে তারা এবার টুর্নামেন্টের সব সাতটি ম্যাচই খেলবে।

সেমিফাইনালে তাদের পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়া, যারা শনিবার আগের ম্যাচে স্পেনকে ৩–২ গোলে হারিয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com