রবিবার, ০৯:১১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী নেতা নিহতের ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। এতে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চলা অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারীরা।

সরেজমিন দেখা গেছে, রাঙামাটি ও খাগড়াছড়ির প্রবেশদ্বার হাটহাজারী বাসস্ট্যান্ড, হাটহাজারী বাজার, হাটহাজারী কলেজ গেটসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। সম্পূর্ণ অচল হয়ে পড়েছে চট্টগ্রাম-রাঙামাটি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি যোগাযোগ ব্যবস্থা।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী কালবেলাকে বলেন, মঙ্গলবার (৭ অক্টোবর) হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে হাটহাজারী-রাউজান মহাসড়কের শান্তির দ্বীপ এলাকায় একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হেফাজত নেতা মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার পর পর হেফাজত সদস্যরা ঘাতক ড্রাইভার, গাড়ি এবং মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তাদের নিজেদের মতো করে মামলার এজাহার লেখার প্রস্তাব দেয়। এতে হেফাজত নেতারা রাজি না হয়ে মামলার এজাহারে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করতে বলেন। এতে পুলিশ অস্বীকৃতি জানিয়ে মামলা নেয়নি। যার প্রতিবাদে আজ সকাল থেকেই হাটহাজারী উপজেলায় হেফাজতের অবরোধ চলছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com