সোমবার, ০৪:৩৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

মাদ্রাসা ক্রিকেট চালুর কথা জানালেন বুলবুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে ক্রিকেট আয়োজনের পরিকল্পনা করছে। এমনটিই জানিয়েছেনবিসিবির নবনির্বাচিত সভাপতি ও সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, স্কুল ও কলেজ পর্যায়ের পাশাপাশি এবার মাদ্রাসাাতেও ক্রিকেট প্রসারের উদ্যোগ নিচ্ছে বোর্ড।

বুলবুল বলেন, ‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। সেখান থেকেও যদি কিছু প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, সেটি দেশের জন্য বড় অর্জন হবে। আমরা সেই ব্যবস্থার দিকেই এগোচ্ছি।’

এর আগে থেকেই বিসিবি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে। নতুন উদ্যোগ হিসেবে এবার সেই পরিসরে যুক্ত হতে যাচ্ছে মাদ্রাসাা শিক্ষার্থীরাও।

কোন ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজন করা হবে, সে সম্পর্কেও ধারণা দিয়েছেন বুলবুল। তিনি বলেন, ‘এখনও বিস্তারিত আলোচনা হয়নি, তবে আমরা যেহেতু পরিকল্পনা নিয়েছি, বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাটে, অর্থাৎ টি-টোয়েন্টি ধরনের টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com