সোমবার, ১২:৫৭ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

আমার ১২টা বিয়ে করার ইচ্ছা: পরীমণি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের চেয়ে বেশি ব্যক্তিজীবন নিয়েই আলোচনায় থাকেন। প্রেম-বিয়ে নিয়ে একাধিকবার খবরের শিরোনামও হয়েছেন তিনি। শোবিজে আসার পর পরীর বিয়ের খবরগুলো প্রকাশ্যে আসলেও আড়ালে ছিল তার আগের জীবনের নানা কথা। অবশেষে নায়িকা সেই কথা বললেন একটি পডকাস্টে।

অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে পরীমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। তবে বিষয়টি কখনো কথা বলেননি পরী। মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অতিথি হয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’

তিনি আরও বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে- সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

যদিও ইসমাইলের সঙ্গে পরীর বিয়ের প্রসঙ্গটি আলোচনায় আসে গত বছর নভেম্বরে। এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পুরোনো ছবি ভাইরাল হয়। তখন পরীর নীরবতাও বলে দেয়- তাদের বিয়ের ঘটনা সত্য ছিল।

অনুষ্ঠানের সঞ্চালক পরীমণির কাছে জানতে চান শেখ সাদির প্রসঙ্গে (যার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল শোবিজে)। উত্তরে হাসতে হাসতে এই নায়িকা বলেন, ‘ও আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মতো।’

এরপর পরীর কাছে জানতে চাওয়া হয়, সে সিঙ্গেল কিনা। জবাবে নায়িকা বলেন, ‘না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, তা কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার কোনো না কোনোভাবে সবসময় প্রেম প্রেম ফিল হয় এবং এটি থাকা ভালো।’

বলা দরকার, চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের গিয়ে পরীর সঙ্গে নায়ক শরিফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে বিয়ে। এরপর তাদের একটি ছেলে সন্তান হয়। কিন্তু রাজের সঙ্গে সেই বিয়ে টেকেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com