শুক্রবার, ০৫:২৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আসাদের পর সিরিয়ায় প্রথম নির্বাচন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

সাবেক স্বৈরশাসক বাশার আসাদ উৎখাত হওয়ার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো সিরিয়ায়।গতকাল রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এই নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

সিরিয়ার সুপ্রিম কমিটি ফর পিপলস অ্যাসেম্বলি ইলেকশনের প্রধান মোহাম্মদ আল-আহমাদ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, দামেস্ক এবং কিছু প্রদেশের প্রধান শহরগুলোতে ভোটদান বেড়েছে। দামেস্কের গ্রামীণ অঞ্চল এবং অন্যান্য বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে।

এ নির্বাচনকে দেশটির জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বর্তমান শাসক পরোক্ষ নির্বাচনের আয়োজন করেছে।  পার্লামেন্টের এক-তৃতীয়াংশ সদস্য সরাসরি অন্তর্বর্তী সরকার আহমেদ আল-শারার মাধ্যমে অনুমোদন পাবেন। বাকি সদস্যরা দেশের প্রতিটি অঞ্চলের ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হবেন। সেই ভোটেরই আয়োজন হয়েছে।

পরোক্ষ ভোটে মোট ছয় হাজার নির্বাচক স্থানীয় সময় সকাল ৯টা থেকে আঞ্চলিক নির্বাচনী কলেজগুলোয় ভোট দেন।

নির্বাচনের আয়োজকেরা জানিয়েছেন পার্লামেন্টের ২১০টি আসনের জন্য এক হাজার ৫০০ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে নারীর সংখ্যা মাত্র ১৪ শতাংশ। যারা এই ভোটে জিতবেন তারা ৩০ মাসের জন্য নির্বাচিত হবেন। অর্থাৎ, আড়াই বছরের জন্য তাদের নির্বাচিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com