মঙ্গলবার, ০৯:৪৭ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন ৩ মুখ নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে প্রীতি ম্যাচ সামনে রেখে নতুন আকারে দল সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শুক্রবার তিনি ঘোষণা করেছেন ২৮ সদস্যের দল, যেখানে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ।

প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো। দীর্ঘ সময় পর ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি, যিনি সর্বশেষ আর্জেন্টিনার জার্সি পরেছিলেন ২০২২ সালের জুনে। নিষেধাজ্ঞা শেষে দলে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস। আর স্বাভাবিকভাবেই আছেন অধিনায়ক লিওনেল মেসি।

বর্তমানে ২৮ বছর বয়সী মরেনো খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে। ২১ বছরের তরুণ রিভেরো খেলেন রিভার প্লেটে, আর ২৮ বছর বয়সী গোলরক্ষক ফাকুন্দোর ঠিকানা আর্জেন্টিনার ক্লাব রেসিং।

দুই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে—১০ অক্টোবর ফ্লোরিডার মায়ামি গার্ডেনে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর বিপক্ষে। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দে পলের খেলা নিয়ে রয়েছে সংশয়। কারণ, এর পরদিনই মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির রয়েছে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা শেষ করেছে শীর্ষে থেকে। ১৮ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল হিসেবে এগিয়েছে তারা।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেস (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো (রেসিং)

ডিফেন্ডার: গন্সালো মন্তিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লাউতারো রিভেরো (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আনিবাল মরেনো (পালমেইরাস), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এন্সো ফের্নান্দেস (চেলসি), নিকোলাস পাস (কোমো), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), তিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রেয়াল মাদ্রিদ), হোসে মানুয়েল লোপেস (পালমেইরাস)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com