সোমবার, ০৫:০৬ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী অবৈধ সম্পদের মামলা ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে-মির্জা ফখরুল কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় লিটনের বাড়িটি এখন উন্মুক্ত শৌচাগার ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, দুইজন নিহত প্যারিস মাতালেন নগর বাউল জেমস পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নেবেন না বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এক সময় বোর্ডে সরাসরি কাজ করার আগ্রহ দেখালেও আজ বুধবার প্রার্থিতা বাতিলের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

জানা গেছে, বুধবার সকাল ১০টায় খোলা হয় বিসিবির নির্বাচনী কার্যালয়। এদিন সকাল ১০টা ২০ মিনিটে হঠাৎ উপস্থিত হয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজের প্রার্থিতা প্রত্যাহার করা নিয়ে কিছু জানাননি তামিম। যদিও বেশ কিছুদিন ধরেই আসন্ন নির্বাচন নিয়ে নানা অভিযোগ দিয়ে আসছিলেন সাবেক এই অধিনায়ক।

আজ দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের প্রার্থিতা বাতিলের শেষ সময়। দুপুর ২টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গুঞ্জন আছে, তামিমের পাশাপাশি আরও বেশ কয়েকজন পরিচালক প্রার্থী সরে দাঁড়াতে পারেন।

এদিকে তামিমের প্রার্থিতা প্রত্যাহারের দিনে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থিরাও পরিচালক পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com