শনিবার, ১০:৫৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২২৮ বার পঠিত

ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর থেকেই ছিটকে গেলেন লিটন দাস। হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চোটে পড়েন এই ওপেনার।

এশিয়া কাপেও লিটনকে নিয়ে শঙ্কা। আগামী ২৭ অগাস্ট থেকে শুরু এবারের এশিয়া কাপ। ওই টুর্নামেন্টের জন্য দল ঘোষণার শেষ দিন আগামী সোমবার।

ম্যাচে ভালো ব্যাটিং করা লিটন ফিফটি পূরণ করেন তিনি ৭৫ বলে। এরপর রানের গতি বাড়ান দারুণ সব শট খেলে। তবে একটি সিঙ্গেল নেওয়ার সময় তাকে দেখা যায় খোঁড়াতে। একটু পরই পড়ে যান মাঠে। ফিজিও এসে চিকিৎসা দিলেও লাভ হয়নি। মাঠ ছাড়েন তিনি স্ট্রেচারে করে।

লিটনের চোট নিয়ে বিসিবির ভিডিও বার্তায় ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘ম্যাচ চলার সময় আমরা লিটনকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যানে তার রিপোর্ট আসে গ্রেড টু মাসল স্ট্রেইন। এই ধরনের ইনজুরির জন্য মোটামুটি তিন থেকে চার সপ্তাহ লেগে যায় (সারতে)। কাজেই এই সিরিজে আমরা লিটনকে আর পাচ্ছি না।’

এদিকে ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়ে দেখা যায়নি মুশফিকুর রহিমকে। এছাড়াও বোলিংয়ের সময় পায়ে টান লাগায় মাঠ ছাড়েন পেসার শরিফুল ইসলামও। তবে তাদের অবস্থা ইতিবাচক বলে জানিয়েছেন ফিজিও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com