সোমবার, ০৫:১৭ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

‘পাকিস্তান তো আমাকে আউটই করতে পারবে না’ — কেন বললেন অভিষেক?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। আগামীকাল সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে এই লড়াই।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী এই এশিয়া কাপে আরও দুই বার মুখোমুখি হয়েছে। এবার তৃতীয় বারের মতো মুখোমুখি হতে চলেছে দুই দল। এর আগে ম্যাচ নিয়ে হচ্ছে নানা আলোচনা।

এই ম্যাচের আগে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে অভিষেক শর্মাকে নিয়ে। টুর্নামেন্টের একমাত্র ব্যাটার হিসেবে অভিষেক তুলে নিয়েছেন ৩০০ রান। শেষ তিন ম্যাচে তিনটি ঝড়ো ফিফটি নিয়ে তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন ফাইনালেও ঝড় তোলার।

তাকে নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার অবশ্য নতুন আলোচনার জন্ম দিয়েছেন। অভিষেক শর্মা না বলে তিনি বলে বসেছেন অভিষেক বচ্চন!

তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, ‘যদি পাকিস্তান হাইপোথেটিক্যাল পরিস্থিতিতে অভিষেক বচ্চনকে আগেই আউট করতে পারে, তবে ভারতের মিডল অর্ডারের কী হবে? তাদের মিডল অর্ডার ভালো খেলতে পারেনি।’

তার এই মন্তব্যে সঙ্গে সঙ্গেই হাসির রোল পড়ে স্টুডিওতে। সঞ্চালক দ্রুতই ভুলটি শুধরে দেন। শোয়েবও তার ভুল বুঝতে পারেন।

তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। সেই অনুষ্ঠানের ক্লিপ ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও তা দেখে ফেলেছেন। পরে তিনি একটা জবাবও দিয়েছেন!

প্রতিক্রিয়াটা অবশ্য মজার ছলেই জানান অভিনেতা অভিষেক বচ্চন। এক টুইটে তিনি লেখেন, ‘স্যার, সম্মান রেখেই বলছি… ওরা মনে হয় আমার উইকেটও নিতে পারবে না! আর আমি তো ক্রিকেট খেলতেই পারি না।’

অভিষেক বচ্চনকে আউট করা সম্ভব নয়, পাকিস্তান তা চাইবেও না। সালমান আলী আগার দল অভিষেক শর্মার উইকেটটাই দ্রুত তুলে নিতে চাইবে ফাইনালে!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com