বুধবার, ১২:০৩ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

অঙ্কুশের ওপর ঝাঁপিয়ে পড়লেন মেয়ে ভক্তরা, অতঃপর…

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

কলকাতায় অনুষ্ঠিত হলো টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরার সিনেমা ‘রক্তবীজ ২’–এর প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার খলনায়ক ‘মুনির আলম’ চরিত্রে কাজ করা অঙ্কুশ নিজেই। আর তাকে ঘিরে উন্মত্ত হয়ে পড়েন নারী ভক্তরা; ঘটে হতাহতের ঘটনাও।

শুক্রবার এই সিনেমার প্রদর্শনীর আয়োজন করেছিলেন নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। এদিন সন্ধ্যায় প্রেক্ষাগৃহে হাজির ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, অনসূয়া মজুমদার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানসহ টলিউডের অনেক তারকা। দর্শক ও ভক্তদের ভিড় সামলাতে আয়োজনের শুরু থেকেই টানটান উত্তেজনা দেখা যায়।

এমন সময়ে হাজির হন অঙ্কুশ। আর তাকে দেখেই বেশ কয়েকজন নারী ভক্ত ঝাঁপিয়ে পড়েন। এই হুড়োহুড়ির মধ্যে আহত হন কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন। ডান হাতের কব্জির ওপরে হাত বোলাতে বোলাতে বললেন, ‘মেয়েরা অঙ্কুশকে দেখে ঝাঁপিয়ে পড়ছেন। মাঝখান থেকে আমার হাত জখম! কব্জির হাড় ফুলে গেছে।’

খলনায়ককে দেখে মেয়েরা উন্মত্ত? প্রশ্ন করতেই হাসলেন অঙ্কুশ। বললেন, ‘নন্দিতা-শিবুদার ছবির এটাই ম্যাজিক।’

প্রদর্শনীতে উপস্থিত প্রসেনজিৎ জানান, বাংলা সিনেমার সবার জন্যই তিনি শুভকামনা করেন। মিমি চক্রবর্তী বাবাকে নিয়ে আসেন, আর নুসরাত জাহান জনপ্রিয় গান অর্ডার ছাড়া বর্ডার পাস–এর সাফল্যের খবরে সবাইকে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com