শুক্রবার, ১০:০৫ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

৮ অভিযোগে ইনুর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আটটি অভিযোগ এনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার।

২৯ সেপ্টেম্বর এই মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় ২০ জনকে সাক্ষী রেখে একমাত্র আসামি করা হয়েছে হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে।

আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকালে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। ইনু দেশি-বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ১৪ দলীয় জোটের নেতা-কর্মীদের উসকানি-আদেশ দিয়েছেন।

তিনি গত সরকারের প্রভাবশালী একটি শরিক রাজনৈতিক দল জাসদের প্রধান। সেই সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন তিনি। ১৪ দলীয় জোটের বেশ কয়েকটি বৈঠকে ছাত্র-জনতার আন্দোলন দমনে নিপীড়ন চালানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেসব বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তিনি সিদ্ধান্ত দিয়েছেন। মতামত দিয়েছেন। ফ্যাসিলিটেট করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com