সোমবার, ০৫:০৬ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী অবৈধ সম্পদের মামলা ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে-মির্জা ফখরুল কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় লিটনের বাড়িটি এখন উন্মুক্ত শৌচাগার ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, দুইজন নিহত প্যারিস মাতালেন নগর বাউল জেমস পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে আছে বাংলাদেশ। তবে বাকি দুই ম্যাচে পা হড়কালেই শেষ হয়ে যেতে পারে সব আশা। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আজ বুধবার—দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ভারতকে।

সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত এখন পর্যন্ত এশিয়া কাপে অপরাজিত। অন্যদিকে, বাংলাদেশ বৃহস্পতিবারই আবার মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। তাই টানা দুই দিনে দুটো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে লিটন দাসের দল। তবে এই দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই ফাইনালে খেলার সম্ভাবনা জাগবে টাইগারদের।

শ্রীলংকার বিপক্ষে জয় আত্মবিশ্বাস জুগিয়েছে বাংলাদেশকে, কিন্তু শক্তিমত্তায় ভারত অনেক এগিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পাকিস্তান ইতিমধ্যেই দুই ম্যাচে লড়াই করতে পারেনি। ফলে বাংলাদেশের কেমন প্রতিরোধ গড়ে তুলতে পারে, তা নিয়েই বেশি কৌতূহল ভক্তদের।

তবে ভারতকে অতিরিক্ত ভয়ের কিছু মনে করতে নারাজ টাইগার কোচ ফিল সিমন্স। তার মতে, সুপার ফোরের প্রতিটি দলই ভারতকে হারানোর সামর্থ্য রাখে।

সিমন্স বলেন, ‘প্রত্যেক দলেরই সুযোগ আছে ভারতকে হারানোর। সবকিছু নির্ভর করছে ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার খেলার ওপর। অতীত কী হয়েছে তা নয়, বুধবার ভারতের কী হয় সেটাই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে এবং ভারতকে ভুল করতে বাধ্য করতে। এভাবেই ম্যাচ জেতা সম্ভব।’

সংখ্যা কিংবা পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও সুযোগ এলে তা কাজে লাগাতে পারলেই জয় সম্ভব বলে মনে করেন বাংলাদেশ কোচ। এজন্য ফিল্ডিংয়ে কোনো ভুল না করার পরামর্শও দিয়েছেন তিনি। ক্যাচ, রান আউট বা স্টাম্পিং—যে সুযোগই আসুক না কেন, তা যেন হাতছাড়া না হয়।

‘বিশ্বাস রাখা জরুরি। আমরা নিজেদের মধ্যে বসে তা নিয়েও আলোচনা করেছি। সবার মধ্যেই এখন বিশ্বাস আছে যে সুযোগ এলে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারব। ভারতের বিপক্ষে জয়ের সুযোগ আমাদের আছে, শুধু সেটিকে কাজে লাগাতে হবে।’- যোগ করেন সিমন্স।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com