রবিবার, ০২:০৭ অপরাহ্ন, ২১ জুন ২০২৬, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

করোনায় আক্রান্ত ৫৮ কোটি ৭৯ লাখ ছাড়ালো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৮৯ বার পঠিত

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৭৯ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৩৪ হাজারে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ৭৯ লাখ ছয় হাজার ১৪ জন। মৃতের সংখ্যা ৬৪ লাখ ৩৪ হাজার ২৮৯ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৫ কোটি ৮৮ লাখ ৮৬ হাজার ৯২০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৩৮ লাখ ৬৬ হাজার ৬৪১ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৫৮ হাজার ৬৩৭ জন।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪১ লাখ ২৬ হাজার ৯৯৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৬৪৯ জনের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com