শনিবার, ১০:৫০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ছিনিয়ে নিতে টোপ আমিরাতের!

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২১৩ বার পঠিত

দেশের বিগ ব্যাশ লিগ ছেড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আগ্রহী হয়ে পড়েছেন আমিরাতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ (আইএলটি২০) খেলতে। সুযোগ বুঝে তাদের টোপ দেখাতে শুরু করলেন আমিরাত লিগের আয়োজকরা। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের খবর, সে দেশের সেরা ১৫ জন ক্রিকেটারকে মোটা অঙ্কের টোপ দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার আশঙ্কা, অনেকেই বিগ ব্যাশ লিগে না খেলে আমিরাতে লিগে খেলতে পারেন।

বিগ ব্যাশ লিগ ১৩ ডিসেম্বর থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্য দিকে, আইএলটি২০ খেলতে পরের বছর ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হবে। বিগ ব্যাশে খেললে আমিরাতের প্রতিযোগিতায় অংশ নেয়ার কোনো সুযোগ নেই অজি ক্রিকেটারদের কাছে। এ অবস্থায়, টাকার লোভে অনেকেই বিগ ব্যাশে খেলতে অস্বীকার করতে পারেন। তাদের মধ্যেই একজন ডেভিড ওয়ার্নার, যিনি প্রকাশ্যেই আমিরাতের লিগে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের খবর, বিগ ব্যাশ ছেড়ে আমিরাতে খেলার জন্য ১৫ জন ক্রিকেটারকে সাত লাখ অস্ট্রেলীয় ডলার দেয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় চুক্তি অনুসারে বিগ ব্যাশে খেলতে বাধ্য নন কোনো অস্ট্রেলীয় ক্রিকেটার।

এখন পর্যন্ত বিগ ব্যাশে সর্বোচ্চ দাম পেয়েছেন ডার্সি শর্ট (২ লাখ ৫৮ হাজার অস্ট্রেলীয় ডলার)। এর থেকে বেশি টাকা আইপিএলে পান অজি ক্রিকেটাররা। আইপিএলের মালিকরাই আমিরাত লিগে বিভিন্ন দলের মালিক। ফলে অনেকেই মনে করছেন, বিগ ব্যাশে ক্রিকেটারদের ধরে রাখতে টাকার অঙ্ক আরো বাড়াতে হবে। না হলে ভবিষ্যতে অনেক ওয়ার্নারকেই হারাতে হতে পারে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com