সোমবার, ১২:৫৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

সংগীতকে বিদায় জানাচ্ছেন তাহসান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছেন। এবার দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানার ঈঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক কনসার্টে হাজারো ভক্তের সামনে তিনি জানান, সংগীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন।

সংগীত জীবনের রজত জয়ন্তীর বিশেষ মুহূর্ত উদ্‌যাপন বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তিনি।

সেখানে এক অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’তাহসান তাঁর সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছেন জানিয়ে বলেন, ‘ইতোমধ্যে আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডি অ্যাক্টিভেট করে দিয়েছি।’

এই ঘোষণার পর অনেক খোঁজাখুঁজির পরও তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্টটি পাওয়া যায়নি।

তবে তাহসান নিশ্চিতভাবে ‘অবসর’ শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, সংগীত জগতে তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না।২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মধ্য দিয়ে তাহসানের সংগীত জীবন শুরু হয়। এর আগে ১৯৯৮ সালে তৈরি করেন ব্যান্ডদল ‘ব্ল্যাক’। ব্যান্ড ‘ব্ল্যাক’ এর হয়ে বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এই তারকা।

তাহসান ২০১২ সালে গঠন করেন ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ নামে নতুন একটি ব্যান্ড। ‘কৃত্যদাসের আবাসে’ নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে। ‘চোখে চোখে কথা হতো’,  ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’ , ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’, ‘প্রেম তুমি’ গানগুলো এখনও ভক্তদের হৃদয়ে দোলা দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com