শুক্রবার, ১১:০৩ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

‘ভালো থাকুক বাংলাদেশ’— আদালতে ব্যারিস্টার সুমন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, ‘ভালো থাকুক বাংলাদেশ।’ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বারবার একই কথা বলতে থাকেন।

সেদিন জুলাই আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার শ্রমিক মো. রিয়াজ হত্যার মামলায় সুমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

শুনানি চলাকালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জন্য আইনজীবী মহসিন রেজা আদালতে স্যান্ডউইচ ও ড্রাই ফুড দেওয়ার অনুমতি চান। তবে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। শেষ পর্যন্ত আদালত সেই আবেদন নাকচ করেন।

এ বিষয়ে অ্যাডভোকেট মহসিন রেজা জানান, ‘আমির হোসেন আমু একজন বয়স্ক ব্যক্তি এবং নানা অসুখে জর্জরিত। তাকে এক ঘণ্টা পরপর খাবার খেতে হয়। এজন্য তার পছন্দের খাবার স্যান্ডউইচ ও ড্রাই ফুড আদালতে নিয়ে এসেছিলাম। কিন্তু অনুমতি দেওয়া হয়নি।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের শেষ দিনে যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক মো. রিয়াজ। পরে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com