বুধবার, ১২:০৯ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চার্লি কার্ক হত্যাকাণ্ড : অভিযুক্তের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের উটাহ প্রদেশের প্রসিকিউটররা ঘোষণা করেছেন যে তারা চার্লি কার্কের হত্যাকারী টেইলার রবিনসনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করবেন। এ নিয়ে কিছু নতুন তথ্য প্রকাশ করেছেন তারা। যার মধ্যে রয়েছে রবিনসনের একাধিক টেক্সট বার্তা। ওই বার্তায় হত্যাকাণ্ডের ব্যাপারে ব্যক্তিগতভাবে স্বীকারোক্তি দিতে দেখা যায় অভিযুক্তকে।

আদালতের নথি অনুযায়ী, ২২ বছর বয়সী টেইলার রবিনসন তার রুমমেটকে বলেছিলেন, ‘তার প্রতি আমার যে ঘৃণা, তা আমার পক্ষে আর সহ্য করা সম্ভব ছিল না।’

রবিনসন বুধবার ৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ছাদ থেকে কার্কের গলা লক্ষ্য করে গুলি করেন। উটাহ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেফ্রি গ্রে মঙ্গলবার রবিনসনকে সাতটি অপরাধমূলক অভিযোগে অভিযুক্ত করেছেন। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, সাক্ষ্যপ্রমাণ ধ্বংসের জন্য বিচারিক প্রতিবন্ধকতা এবং তার রুমমেটকে প্রমাণ মুছে ফেলার জন্য চাপ দেওয়া।

এই হত্যাকাণ্ডে রাজনীতিবিদরা মৃত্যুদণ্ডের পক্ষে মত প্রকাশ করেছেন। যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন। গ্রে সাংবাদিকদের বলেন, ‘তিনি মৃত্যুদণ্ডের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।’

গত মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিনসন প্রথমবারের মতো আদালতে উপস্থিত হন। তিনি প্রথমে নির্লিপ্ত অবস্থায় থাকলেও তার বিরুদ্ধে অভিযোগ মনোযোগ সহকারে শুনতে দেখা যায়।

রয়টার্স সূত্রে জানা গেছে, রবিনসন শুধুমাত্র নিজের নাম বলার সময় কথা বলেন। আদালত তাকে উপযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় ২৯ সেপ্টেম্বর।

এদিকে, রবিনসনকে জামিন ছাড়া ওয়াশিংটন কাউন্টি জেলে আটক রাখা হয়েছে। শেরিফের একজন মুখপাত্র জানিয়েছেন, তাকে বিশেষ পর্যবেক্ষণ প্রোটোকল অনুযায়ী অধিক নজরদারিতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com