রবিবার, ১০:৫০ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

সুর নকলের অভিযোগে যা বললেন অর্ণব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৪৯ বার পঠিত

‘কোক স্টুডিও বাংলা সিজন-১’-এ বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক শচীন দেব বর্মণের ‘শোন গো দখিনা হাওয়া’ গানটি প্রকাশ করা হয়েছে। গানটি গেয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী মধুবন্তী বাগচী। এর সঙ্গে গাউসুল আলম শাওনের লেখা ‘যদি উত্তরের হাওয়া বয়ে যায়’ শিরোনামে একটি গান গেয়েছেন তাহসান খান। আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনরা অভিযোগ করছেন গানটির সুর নকল করা।

নেটিজেনদের দাবি, তাহসানের গাওয়া গানটির সুর যুক্তরাষ্ট্রের শিল্পী ক্লাইরোর গাওয়া ‘সোফিয়া’ গানের সঙ্গে হুবহু মিল রয়েছে। অর্থাৎ ‘কোক স্টুডিও বাংলা’র কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব সুরটি নকল করেছেন।

অন্যদিকে, ক্লাইরোর গাওয়া ‘সোফিয়া’ কখনও শোনেনই বলে দাবি করেছেন অর্ণব। তার কথায়, ‘আমি তো গানটা শুনিও নাই। কেউ কেউ হয়তো কোথাও মিল পাবে। মিল থাকে আর কেউ যদি মিল পায়, পাইল আরকি। বিদেশি গানের মেলোডির এ রকম মিল তো অনেক সময় হইতেই পারে। থাকতেই পারে। এটা নিয়ে বলার কিছু নাই।’

‘কোক স্টুডিও সিজন-১’-এ তাহসান ও মধুবন্তী বাগচীর গাওয়া ‘দখিন হাওয়া’ গানটি ইউটিউবে ইতোমধ্যেই সাড়ে ৮ লাখের বেশি ভিউ হয়েছে। গানের নিচে মন্তব্য এসেছে ৫ হাজারের বেশি। এ ছাড়া ৬৫ হাজারের বেশি মানুষ এ গানের ভিডিওতে লাইক রিঅ্যাক্ট দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com