সোমবার, ০৫:০৬ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী অবৈধ সম্পদের মামলা ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে-মির্জা ফখরুল কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় লিটনের বাড়িটি এখন উন্মুক্ত শৌচাগার ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, দুইজন নিহত প্যারিস মাতালেন নগর বাউল জেমস পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

ফিরেই জোড়া গোল করলেন মেসি, ফাইনালে মিয়ামি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

লিগস কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের শঙ্কা জেগেছিল ইন্টার মিয়ামির। তবে শেষমেশ লিওনেল মেসি এলেন দলের ত্রাতা হয়ে। চোটের কারণে মিয়ামির হয়ে আগের ২ ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে ফিরেই দেখালেন পুরনো ঝলক। জোড়া গোল করে দলের ফাইনাল নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে মিয়ামি। মেসির জোড়া গোলের পর ম্যাচের যোগ করা সময়ে তালেস্কো সেগোভিয়ার গোলে ব্যবধান বাড়ে। এর ফলে আরও একবার লিগস কাপের ফাইনালে উঠে গেছে লিওনেল মেসির দল।

শুরু থেকে প্রতিপক্ষের ওপর আধিপত্য ছড়ায় মিয়ামি। তবে প্রথম গোলের দেখা পায় অরল্যান্ডো সিটিই। ম্যাচের ৪৬ মিনিটে এগিয়ে যায় তারা। বক্সের ভেতর থেকে মারিও পাসালিচের শক্তিশালী শট গিয়ে আছড়ে পড়ে মিয়ামির জালে। প্রথমার্ধ শেষ হয় ওই ১-০ ব্যবধানে।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় মিয়ামি। তবে গোলের দেখা কিছুতেই মিলছিল না। মিলল নির্ধারিত সময় শেষ হওয়ার ১৩ মিনিট আগে। ৭৫ মিনিটে জর্দি আলবা ক্রস থেকে বল যাচ্ছিল বক্সে থাকা লুইস সুয়ারেজের কাছে, তবে অরল্যান্ডোর ব্রেকালো জার্সি টেনে তাকে ফেলে দেন বক্সে, দ্বিতীয় হলুদ কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। পেনাল্টি পায় মিয়ামি। ঠাণ্ডা মাথায় শট নিয়ে গোল করেন লিওনেল মেসি। স্কোরলাইন হয় ১-১।

এরপর ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ৮৮ মিনিটে। আলবার সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে পড়েন মেসি, বাম পাশ থেকে তিনি বাম পায়ে শট নেন দূরের পোস্টে, গোলরক্ষককে ফাঁকি দিয়ে তা জড়ায় জালে। ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।

যোগ করা সময়ে সেগোভিয়া দলের হয়ে আরও একটি গোল করেন। সুয়ারেজের পাস থেকে বক্সে ঢুকে চিপ শটে তিনি ৩-১ ব্যবধানে এগিয়ে দিয়ে জয় নিশ্চিত করেন দলের।

শেষ বাঁশি বাজতেই ফাইনালে উঠে যায় ইন্টার মিয়ামি। লিওনেল মেসি খেলেছেন পুরো ম্যাচ এবং নিজের ছন্দময় খেলায় প্রমাণ করেছেন তিনি এখনো দলের সবচেয়ে বড় ভরসা। লুইস সুয়ারেজও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অরল্যান্ডো সিটি লড়াই করেও মেসির ঝলক সামাল দিতে পারেনি। সেমিফাইনাল হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

এই জয়ে লিগস কাপ ২০২৫-এর ফাইনালে খেলতে যাচ্ছে ইন্টার মিয়ামি। দ্বিতীয় সেমিফাইনালে এখন সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে খেলছে এলএএফসি। সে ম্যাচের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে কোচ হাভিয়ের মাসচেরানোর দল। এর আগে ২০২৩ সালে মেসির অভিষেক আসরেই শিরোপা জিতেছিল দলটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com