রবিবার, ০১:৫৬ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিশ্চিত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ চার মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রোনালদো-পরবর্তী প্রথম ম্যাচেই ইতিহাসের সবচেয়ে বড় হার পর্তুগালের সিডরের ক্ষত আজও ভুলতে পারেনি দুমকির মানুষ তথ্যের গোপনীয়তা লঙ্ঘন: মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ আবাসন সংকট ঘিরে পর্তুগালে আবারও বিক্ষোভ

ন্যায্য সমাধান করা হবে, আন্দোলনের প্রয়োজন নেই: ফাওজুল কবির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পঠিত

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে ন্যায্য সমাধান করা হবে বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত কমিটির সভাপতি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

ফাওজুল কবির খান বলেন, ‘এটার (আন্দোলন) সূত্রপাত হয় নেসকোতে (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) একটা ঘটনা (একজন প্রকৌশলীকে হত্যার হুমকি) ঘটেছিল, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন। শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে।’

তিনি বলেন, ‘দাবি দুদিক থেকে- বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি এক রকম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন। সব পক্ষের কথা শুনে ন্যায্য যে সমাধান সেটা আমরা করব। এ কথাগুলো এ কারণে বললাম যে তারা দেখে বুঝতে পারে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি।’

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, ‘তাদের প্রতি আমাদের বার্তা হলো আপনারা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। তাদের প্রতিনিধিদের নিয়েই আমরা তো সিদ্ধান্ত নেব। কাজেই তাদের তো আর রাস্তায় আন্দোলনের কারণ নেই, কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। কমিটি শিগগির বসবে।’

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা বসে সমস্যার সমাধান করব। আমরা হয়তো কালকেই বসে যাব।’

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ দিতে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ৮ সদস্যের এ কমিটির সভাপতি উপদেষ্টা ফাওজুল কবির খান। কমিটিতে চারজন উপদেষ্টা ছাড়াও প্রকৌশলীদের সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন।

ফাওজুল কবির বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

তিন দফা দাবিতে দুদিন ধরে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com