সোমবার, ০২:৫০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

এস এম মনিরুজ্জামান মনির বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত
বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সদস্য এস এম মনিরুজ্জামান মনির শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয় এবং পরে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়।
স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর প্রত্যাশা— নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং শিক্ষা কার্যক্রমে আধুনিকায়ন আসবে। বিশেষ করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় উদ্যোগ বাড়বে বলে মনে করছেন অনেকে।
বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, পরিচালনা কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়েছে। এলাকাবাসী মনে করছেন, এই নেতৃত্ব বিদ্যালয়ের শৃঙ্খলা ও ফলাফলে ইতিবাচক পরিবর্তন আনবে।
উল্লেখ্য, এস এম মনিরুজ্জামান মনির দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি, সামাজিক উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণে এলাকায় এক ধরনের উৎসাহ এবং আশার সঞ্চার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com