বৃহস্পতিবার, ০৯:২৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

জাওয়াহিরির খোঁজ দিলো কে?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৭৭ বার পঠিত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আয়মান আল-জাওয়াহিরিকে (৭১) হত্যা করে ব্যাপক উচ্ছ্বসিত আমেরিকা। তবে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার বদলার ভয়ও পাচ্ছে তারা। বিশ্বেজুড়ে জাওয়াহিরি হত্যা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে নতুন একটি প্রশ্ন উঁকি দিচ্ছে।

কাবুলের অভিজাত মহল্লার সেই বাড়িতে ওসামা বিন লাদেনের উত্তরসূরি জাওয়াহিরির লুকিয়ে থাকার খবর কে দিল পেন্টাগনকে?

ধারণা করা হচ্ছে, আল কায়দার এই নেতার বিরুদ্ধে অভিযানে পাক তালিবান বা হক্কানি-বিরোধী আফগান তালেবানের একাংশের হাত রয়েছে। বিশেষ করে এখন আফগানিস্তানে তালেবান নেতা তথা উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মোল্লা বরাদরের অনুগামীদের সঙ্গে সিরাজুদ্দিন হক্কানি গোষ্ঠীর সংঘাত ক্রমশই বাড়ছে। আর তালিবান প্রধানমন্ত্রী হিবাতুল্লা আখুন্দজাদার সরকারে জাওয়াহিরির মূল ‘ঘূঁটি’ ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন।

তথ্য দেওয়ার সন্দেহভাজনের তালিকায় রয়েছেন, আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব এবং আমির খান মুত্তাকিও। তারা দু’জনেই পাকিস্তান-ঘনিষ্ঠ হক্কানির বিরোধী হিসেবে পরিচিত। প্রয়াত তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব মূলত হক্কানি গোষ্ঠীর বিরোধিতার কারণেই সংগঠনের প্রধান হতে পারেননি। অন্য দিকে, কাতারে শান্তি আলোচনায় তালেবান প্রতিনিধিদলের সদস্য মুত্তাকির সঙ্গে দীর্ঘ দিন ধরেই আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ-র ‘যোগাযোগ’ আছে বলে শোনা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com