বৃহস্পতিবার, ০৯:২৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

তাইওয়ানে সাইবার হামলা, আকাশে ‘ড্রোন’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৬৬ বার পঠিত

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পরদিন এই হামলা চালানো হলো।

অন্যদিকে দ্বীপটির প্রত্যন্ত অঞ্চলের ওপর দিয়ে কয়েকটি ড্রোন উড়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানী তাইপে থেকে এসব তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। পেলোসির সফর চীনকে অত্যন্ত ক্ষিপ্ত করে তোলায় এসব ঘটছে বলে মনে করা হচ্ছে।

পেলোসির সফরের জবাবে চীন তাইওয়ানের আশপাশে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এসব মহড়ার কয়েকটি দ্বীপের ১২ নটিক্যাল মাইল সমুদ্র ও আকাশ সীমার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে এমন কিছু কখনোই ঘটেনি বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সম্ভাব্য এ পদক্ষেপকে ‘সামগ্রিকভাবে তাইওয়ানের সমুদ্র ও আকাশ অবরোধ’ বলে বর্ণনা করেছেন তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com