মঙ্গলবার, ০৬:৩৮ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে পড়ে স্ত্রীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পঠিত

স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্বামীসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ময়না বেগম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মৌতলা গ্রামের আরিফ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশনের জন্য সকালে একটি অ্যাম্বুলেন্সে করে পরিবারের সদস্যরা তাকে নিয়ে সাতক্ষীরার বাড়ি থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ময়না বেগমের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সে থাকা তার স্বামীসহ আরও তিনজন আহত হন।

এ বিষয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। আর দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সচালক পলাতক রয়েছেন বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com