বুধবার, ১২:১৪ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্ষোভের আগুন আবারও উসকে দিলেন মেসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত

মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হয়ে ঘটনার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ক্লাবটির জার্সিতে আবারও মাঠে ফিরেছেন তিনি। তবে নিষেধাজ্ঞার সেই সিদ্ধান্ত এখনো মানতে পারছেন না তিনি। আবারও উসকে দিয়েছেন ক্ষোভের আগুন।

এমএলএসের অল স্টার দলে ডাক পেয়েও মেক্সিকোর লিগা এমএক্স অল স্টারদের বিপক্ষে না খেলায়, নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন জর্দি আলবা ও লিওনেল মেসি। সমর্থক ও গণমাধ্যমের ভোটে অল স্টার দলে জায়গা করে নেন মেসি ও আলবা। তবে ইনজুরি না থাকা সত্ত্বেও ম্যাচে না খেলায় শাস্তির মুখোমুখি হন তারা। এমএলএস নিয়ম অনুযায়ী, অল স্টার ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করতে হলে আগে থেকে অনুমতি নিতে হয় লিগ কর্তৃপক্ষের। তা না করলে এক ম্যাচ নিষেধাজ্ঞা অবশ্যম্ভাবী।

সেই নিষেধাজ্ঞার কারণে মেজর লিগ সকারে এফসি সিনসিনাটির বিপক্ষে খেলতে পারেননি মেসি ও আলবা। ওই ম্যাচ শেষে ক্ষোভ জানিয়েছিলেন মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। আজ নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে লিগস কাপের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তারা। রোমাঞ্চকর লড়াইয়ে মেক্সিকোর ক্লাব আতলাস এফসিকে ২-১ গোলে হারায় মায়ামি। দুটি গোলেই পাস দেন মেসি।

ম্যাচের পর মেসি বলেন, ‘সত্যিটা হলো, এই গরমে আমার কাজটা কঠিন এবং বিশেষ করে, আগের ম্যাচে খেলতে না পারায়। যদিও বিশ্রামকে ভালো মনে হয়, তবে আমার জন্য এটা সবচেয়ে খারাপ, কারণ আমার জন্য লড়াই করা জরুরি। আমি যত ম্যাচ খেলি, ততই ভালো অনুভব করি এবং ছন্দে থাকি।’

ক্ষোভ উগড়ে দিয়ে আর্জেন্টাইন মহাতারকা বলেন, ‘সেদিন তারা আমাকে খেলতে দেয়নি এবং আজকে প্রথমার্ধে সেই ঘাটতি অনুভব করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শেষ পর্যন্ত আমরা জিতেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com