রবিবার, ০৮:২৫ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন, শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পরে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে বলা হয়েছে, ‘‘এনসিপি’র অনুরোধে শহীদ মিনার থেকে পরিবর্তন করে শাহবাগে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল।’

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, একই দিন এবং একই স্থানে সমাবেশ করতে চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে অনুমতির জন্য আগে আবেদন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শহীদ মিনারে অনুষ্ঠান করার অনুমতি পায় ছাত্রদল। বিষয়টি সুরাহা করার জন্য এনসিপি-ছাত্রদলের মধ্যে পারস্পরিক আলোচনা চলে। এমন প্রেক্ষাপটেই ছাড় দিয়ে ছাত্রদলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, ছাত্রদলের এ ঘোষণায় পর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের অনুরোধের প্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।

আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে এভাবেই আগামী বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরন ঘটবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com