শনিবার, ০২:৫৩ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যুক্তরাষ্ট্রে ভিসার শর্ত না মানলে আজীবন নিষেধাজ্ঞা ও মামলার ঝুঁকি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮২ বার পঠিত

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কেউ সেখানে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে—এমন সতর্কতা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, “ভিসার শর্ত লঙ্ঘন গুরুতর অপরাধ। মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করলে ভবিষ্যতে নতুন করে ভিসা পাওয়ার সম্ভাবনা একেবারে বন্ধ হয়ে যেতে পারে। এমনকি ফৌজদারি মামলাও হতে পারে।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, “কনস্যুলার অফিসাররা প্রতিটি আবেদনকারীর অভিবাসন ইতিহাস পর্যালোচনা করেন। অতীতের যেকোনো লঙ্ঘনের রেকর্ড তাদের দৃষ্টিগোচর হয়। সুতরাং ভুলবশত ভিসার শর্ত ভঙ্গ করার সুযোগ নেই—এটি আবেদনকারীর ব্যক্তিগত দায়বদ্ধতার অংশ।”

সতর্কবার্তায় একটি গ্রাফিকও সংযুক্ত করা হয়েছে যেখানে স্পষ্টভাবে জানানো হয়, যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে ভবিষ্যতের ভিসা আবেদন স্থায়ীভাবে বাতিল হতে পারে।

মার্কিন দূতাবাসের এই বার্তাটি মূলত বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে দেওয়া হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অভিবাসনের পরিকল্পনা করছেন। সতর্কতার মাধ্যমে কর্তৃপক্ষ ভিসার শর্ত মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com