বৃহস্পতিবার, ০৯:২৪ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ভারতে দৈনিক করোনা আক্রান্ত হঠাৎ বেড়ে ১৭ হাজার পার, বেড়েছে মৃতও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৬৫ বার পঠিত

ভারতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমিতের সংখ্যা টানা তিন দিন ধরে কমতে শুরু করলেও গত ২৪ ঘণ্টায় তা এক লাফে বেড়ে ১৭ হাজারের গণ্ডি পার করেছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে ১৭ হাজার ১৩৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৩ হাজার ৭৩৪ জন।

রাজ্যভিত্তিক কোভিডের সার্বিক পরিস্থিতি লক্ষ করলে দেখা যায়, ভারতে দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে তামিলনাড়ুকে ছাপিয়ে আবার শীর্ষে উঠে এসেছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা  এক হাজার ৮৮৬। এরপরে রয়েছে কর্নাটক (১,৭৩৬), দিল্লি (১,৫০৬), তামিলনাড়ু (১,৩০২), কেরালা (১,০৫৭)।

 

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ১৯ হাজার ৮২৩ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছে। এ নিয়ে দেশটিতে মোট সুস্থ ৪ কোটি ৩৪ লাখ ৩ হাজার ৬১০ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় কেরালায় ১২ জন, মহারাষ্ট্র ও রাজস্থানে পাঁচজন করে, পশ্চিমবঙ্গে চারজন করোনায় মারা গেছে। এছাড়া দিল্লি, ছত্তীসগঢ় ও উত্তরাখন্ডে তিনজন করে গেছে।

পাঞ্জাব, হিমাচল প্রদেশ, মণিপুরে দু’জন করে এবং জম্মু ও কাশ্মীর, চণ্ডীগড়, পুদুচেরি,হরিয়ানা, ওড়িশা ও উত্তরপ্রদেশে কোভিডে আক্রান্ত হয়ে একজন করে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com