সোমবার, ০৫:৫২ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

গ্লোবাল সুপার লিগ : ফাইনালে রংপুরের হার, চ্যাম্পিয়ন গায়ানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পঠিত

অপরাজিত থেকে গ্লোবাল সুপার লিগের ফাইনালে ওঠা রংপুর রাইডার্স শিরোপা নির্ধারণী ম্যাচে আর পারল না। তাদের ৩২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

আজ শনিবার প্রোভিডেন্ট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জবাবে ১৬৪ রানে থেমে যায় রংপুরের ইনিংস।

১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে সেভাবে কেউই জ্বলে উঠতে পারেননি। সর্বেঅচ্চ ২৯ বলে ৪৬ রান করেন ইফতিখার আহমেদ। ২৬ বলে ৪১ রান করেন সাইফ হাসান। আর শেষদিকে ১৭ বলে মাহিদুল ইসলাম অংকন ১৭ বলে ঝড়ো ৩০ রান করলেও জয় থেকে অনেক দূরে থাকতেই ১৯.৫ ওভারে অলআউট হয় রংপুর।

গায়ানার হয়ে ৩টি উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস। এছাড়া দুটি করে উইকেট দখল করেন ইমরান তাহির ও গুডাকেশ মোটি।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজের ফিফটিতে বড় সংগ্রহ পায় গায়ানা। রিটায়ার্ড আউট হওয়ার আগে ওপেনার চার্লস ৪৮ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৬৭ রান করেন। আর গুরবাজ ৩৮ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৬৬ করেন। শেষদিকে মাত্র ৯ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন রোমারিও শেফার্ড।

রংপুর বোলারদের মধ্যে একটি করে উইকেট পান খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ।

ম্যাচ সেরা হয়েছে গুরবাজ। আর ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ইমরান তাহির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com