শনিবার, ১০:৫৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পঠিত

যশোরের মনিরামপুরে পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নান (৫৫) নামে এক ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার মধ্যরাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান।

নিহত আব্দুল মান্নান উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের এজহার মোড়লের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার বিকেলে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে আব্দুল মান্নানের মৃত্যু হয়।

এ ঘটনায় মনিরামপুর থানা বিএনপির সহসভাপতি ও হরিহরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বলেন, আব্দুল মান্নান সব সময় পারিবারিক বিরোধ মিটিয়ে রাখতে চাইতেন।

কিন্তু ছোট ভাই হান্নান ও তাঁর পরিবারের অসহযোগিতায় বিষয়টি তীব্র রূপ নেয়। শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো মান্নান ভাইকে।

হামলার পরপরই অভিযুক্ত রহমতউল্লাহ ও তার বাবা-মা—আব্দুল হান্নান ও রেশমা খাতুন—যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। তারা পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন ছিলেন।

এ বিষয়ে মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত তিনজন—আব্দুল হান্নান, তার স্ত্রী রেশমা খাতুন ও ছেলে রহমতউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com