শনিবার, ১২:৪৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ধর্ষণের পর প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু, যুবক গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৯২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্ষণের পাঁচ ঘণ্টা পর এক প্রতিবন্ধী কিশোরী মারা গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।

স্থানীয়রা জানিয়েছে, গতকাল সোমবার বিকেলে আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ (রা.) মাজার এলাকার পুকুরঘাটে মো. তরিকুল ইসলাম তুষার (২১) নামে এক যুবক ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও মাজার পরিচালনা কমিটির সদস্যরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। তবে রাত ৮টার দিকে কিশোরী মারা গেলে তার মরদেহ রাত ১১টায় থানায় নিয়ে যায় পুলিশ।

মাজার পরিচালনা কমিটির সিনিয়র সদস্য রোস্তম কামরান খাদেম বাদী হয়ে আখাউড়া থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে অভিযুক্ত তরিকুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তরিকুল নরসিংদী জেলার পলাশ থানার গজারিয়া গ্রামের বাসিন্দা।

মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, তরিকুল ইসলামের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন। তবে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছে। পুলিশও তার আচরণ অস্বাভাবিক বলে জানিয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছে। তার আচরণে অস্বাভাবিকতা দেখা গেছে, বিষয়টি বিচারাধীন। তাকে আদালতে সোপর্দ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com