সোমবার, ০৭:৫৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের ছিনিয়ে নিতে থানা ঘেরাও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০০ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেপ্তারকৃত নেতাদের ছিনিয়ে নিতে থানা ঘেরাও করে হট্টগোল হাঙ্গামা করেছেন দলটির কিছু নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।

গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ। এর কিছুক্ষণ পর সন্ধ্যায় থানা চত্বরে জড়ো হয়ে হট্টগোল শুরু করেন নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা।

একাধিক মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকর্মীরা হচ্ছেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) ও সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বি (২৬)।

স্থানীয় ব্যবসায়ী নুরুল আমিন জানান, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে গোলাম রাব্বির পরিবারের সদস্য ও অনুসারীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা নেতাদের ছিনিয়ে নিতে থানা ঘেরাও করে হট্টগোল হাঙ্গামা করেন। একই সঙ্গে পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা সোমবার বিকেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করি।এরপর সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন থানার সামনে এসে হট্টগোল করেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, রাতেই চার আসামিকে মানিকগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। আর পুলিশের কাজে বাধা দেওয়ায় রাব্বির পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ। তাদেরও আজ মঙ্গলবার কোর্টে পাঠানো হবে বলে জানান ওসি।

উল্লেখ্য, গত ২ জুলাই সকাল ৭টায় ঢাকা-আরিচা মহাসড়কে সরকারবিরোধী একটি ঝটিকা মিছিল বের হয় নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামের নেতৃত্বে। এ ঘটনায় ওইদিন রাতেই সাটুরিয়া থানার এসআই আবু রায়হান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com