বুধবার, ০২:৪৯ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

তাসকিন-তানজিমে বিধ্বস্ত শ্রীলঙ্কা, কলম্বোতে শুরুতেই টাইগারদের দাপট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে যেন আগুন ঝরাচ্ছেন তাসকিন আহমেদ। তার বিধ্বংসী স্পেলে সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতেই দিশেহারা স্বাগতিক শ্রীলঙ্কা। আর শুরুতেই সমর্থকদের আশা জাগিয়েছে বাংলাদেশের পেস আক্রমণ।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে প্রথম ১০ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর ৫০/৩। বল হাতে ঝড় তোলেন বাংলাদেশের দুই পেসার—তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

চোট কাটিয়ে দীর্ঘ চার মাস পর মাঠে ফিরে নিজের তৃতীয় ওভারেই প্রথম আঘাত হানেন তাসকিন। ইনসুইং ডেলিভারিতে ভেঙে দেন মাদুশকার স্টাম্প। এরপর চতুর্থ ওভারে তুলে নেন কামিন্দু মেন্ডিসকে—সোজা ড্রাইভ করতে গিয়ে মিড অফে ধরা পড়েন মিরাজের হাতে।

তাসকিনের প্রথম পাঁচ ওভার: ৪.২-২-৬-২, যা বলে দেয় তার নিয়ন্ত্রিত আগ্রাসনের গল্প।

অন্যদিকে নতুন বলে তাসকিনের সঙ্গে অন্যপ্রান্তে ছিলেন তানজিম হাসান সাকিব। তিনিই প্রথম ব্রেকথ্রু এনে দেন—শূন্য রানে ফেরান ওপেনার পাথুম নিসাঙ্কাকে। ব্যাক অফ লেংথ ডেলিভারিতে অতিরিক্ত বাউন্সে কট বিহাইন্ড।

তবে চাপে পড়েও থেমে থাকেননি কুশল মেন্ডিস। শুরু থেকেই আগ্রাসী খেলেছেন তিনি, ইতিমধ্যে ১৩ বলে করেছেন ২০ রান (৩ চার, ১ ছক্কা)। একপ্রান্তে দাঁড়িয়ে শ্রীলঙ্কার ইনিংসকে বাঁচানোর চেষ্টা করছেন সহ-অধিনায়ক। ______________________________________ এই মুহূর্তে স্কোর শ্রীলঙ্কা: ৫০/৩ (১০ ওভারে) উইকেট: নিসাঙ্কা, মাদুশকা, কামিন্দু বাংলাদেশ বোলার: টাসকিন ২ উইকেট, তানজিম ১ উইকেট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com