মঙ্গলবার, ০৮:০৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ চলছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাগেরহাটে এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

যার ওপর রাগলেন কাজল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২১৪ বার পঠিত

বলিউড ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্তির পরদিনই রেগে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন অভিনেত্রী কাজল। কিন্তু কার ওপর তিনি রেগে গিয়েছেন তা বোঝা যায়নি।

বন্ধুবান্ধবসহ পরিচিতরা জানেন কাজল সব সময় মজা করতে ভালোবাসেন। সেই কাজল রেগে যাওয়ায় উদ্বিগ্ন তার ফ্যানেরা

সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘যদি তুমি আমাকে এখানে এন্টারটেইন না করতে পারো তাহলে তুমি ফিরে যাও। যখন নতুন কিছু খুঁজে পাবে তখন ফিরে এসো।’ প্রতিটি শব্দ ক্যাপিটাল লেটারে লিখেছেন। বোঝাই যাচ্ছে তিনি কারো ওপরে খুবই বিরক্ত। তবে কার ওপর তিনি রেগেছেন তা জানা যায়নি।

১৯৯২ সালের ৩১ জুলাই ‘বেখুদি’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন কাজল। তার প্রথম ছবি সেভাবে নজর কাড়তে না পারলেও পরের বছর শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ‘বাজিগর’ ছবিতে অভিনয় করেন কাজল। সেই ছবি সুপারহিট হয়। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে। তারপর ‘কুছ কুছ হোতা হ্যায়’কিংবা ‘কাভি খুশি কাভি গম’এর মতো ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন কাজল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com