রবিবার, ১১:৫০ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঢাবির সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে কাল লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বাড়ল যত তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ইউপি নির্বাচন নিয়ে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু তূর্যের মৃত্যুতে শারমিনের প্যারোলে মুক্তি চায়নি পরিবার: রাশেদ খাঁন মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩০ তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির ‘বিস্ফোরক’ আবিষ্কার গোপন রাখছে এআই প্রতিষ্ঠানগুলো! জাজিরায় বিএনপির সমাবেশস্থল ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও স্কুলে সামরিক বিমান হামলা

শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত
পাঁচ বছর আগে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে সজীব বেপারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) জানান, যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি সজীব বেপারীকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত ভিকটিম ও তার পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।মামলার সূত্রে জানা গেছে, দুই সন্তানকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া থাকতেন ভুক্তভোগীর বাবা। ২০২০ সালের ৫ মে ভিকটিমের বাবা রিকশা নিয়ে বের হয়ে যান। তার মা অন্যের বাসায় কাজে যান।

দুপুর ১২টার দিকে সজীব ভিকটিমকে এবং তার দুই বছরের ভাইকে বাসার সামনে থেকে তার নিজের বাসায় নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে।শিশুটি কান্নাকাটি করলে তাদের দুইজনকে বাসা থেকে বের করে দেয় সজীব। ভিকটিম বিষয়টি তার মাকে জানায়।

পরে তার মা বাবাকে জানান। ওই বছরের ১৩ মে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করান।ওইদিন তার বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। মামলা দায়েরের পর সজীবকে গ্রেপ্তার করে পুলিশ। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পরে মামলাটি তদন্ত শেষে ওই বছরের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন একই থানার উপপরিদর্শক সঞ্জয় মালো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com